স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

https://totthoupatto.com/

সিআইওসহ ৮ পদে চাকরির সুযোগ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘চিফ ইনভেস্টমেন্ট অফিসার’ (সিআইও) সহ মোট ৮টি ভিন্ন পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন। নিচে পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো:

পদভিত্তিক বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা

১. চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও)

  • শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি। (এমবিএ/সিএফএ/এফসিএমএ/এফসিএ/এফসিসিএ/সিপিএ/সিএআইএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।
  • সিজিপিএ: শিক্ষাজীবনে কোনো ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে)।
  • অভিজ্ঞতা: আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই বা স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ৫ বছর শীর্ষ পদে)।

২. অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস

  • শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর (এমবিএ/সিএফএ/সিএআইএ অগ্রাধিকার)।
  • সিজিপিএ: ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (৫.০ স্কেলে ৩.৫০ এবং ৪.০ স্কেলে ২.৫০)।
  • অভিজ্ঞতা: ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ৬ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে)।

৩. এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস

  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস (এসিএ/এসিএমএ/সিএফএ/এসসিএ অগ্রাধিকার)।
  • সিজিপিএ: ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (৫.০ স্কেলে ৩.৫০ এবং ৪.০ স্কেলে ২.৫০)।
  • অভিজ্ঞতা: ফিন্যান্স, পোর্টফোলিও মূল্যায়ন বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা (যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদে)।

৪. এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস

  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস।
  • সিজিপিএ: ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (৫.০ স্কেলে ৩.৫০ এবং ৪.০ স্কেলে ২.৫০)।
  • অভিজ্ঞতা: ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।

৫. এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর

  • শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর (এলএলবি/এমবিএ-এইচআরএম/পিজিডি-এইচআরএম অগ্রাধিকার)।
  • সিজিপিএ: ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয় (৫.০ স্কেলে ৩.৫০ এবং ৪.০ স্কেলে ২.৫০)।
  • অভিজ্ঞতা: কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।

৬. অফিস সহকারী

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস (জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০)।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা।

৭. ড্রাইভার

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস।
  • অভিজ্ঞতা: সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা।

৮. জেনিটর

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস।
  • অভিজ্ঞতা: সরকারি বা করপোরেট অফিসে ক্লিনিং ও হাউসকিপিং কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা।

বেতন ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বিদ্যমান প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত পদের বিবরণ, শর্তাবলি ও অনলাইনে আবেদন করার নিয়ম দেখতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করতে অনুরোধ করা হচ্ছে।

  • অফিশিয়াল ওয়েবসাইট: startupbangladesh.gov.bd
  • যোগাযোগের ই-মেইল: info@startupbangladesh.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *